আজও চবি’তে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে

৩১ অক্টোবর ২০২১, ০৮:৫৮ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে ২৭ অক্টোবর হতে। আজ ৩১ অক্টোবর 'ডি' ইউনিটের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা দুই শিফটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

আজ রোববার (৩১ অক্টোবর) দু'টি শিফটে ১৩ হাজার ৫৬১ জন করে মোট ২৭ হাজার ১১২জন ভর্তিচ্ছু রয়েছে। গতকালও সমানসংখ্যক পরীক্ষার্থীর দুই শিফটে পরীক্ষা হয়েছে। চবি'র ১৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রতি সিটের জন্য ৪৭ ভর্তিচ্ছুর প্রতিদ্বন্দ্বিতা।

‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৪৯ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৭ জন লড়বে।

১ম শিফটে ৯:৪৫ মিনিটে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। ওএমআর ফরম বিতরণ করা হবে ১০:১৫ মিনিটে এবং প্রশ্নপত্র দেওয়া হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে বেলা ১২ টায়। অন্যদিকে দুপুরের শিফটে ভর্তিচ্ছুরা সোয়া দুইটায় কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে তিনটায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর সাড়ে তিনটায়। পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে চারটায়।

পরীক্ষার্থীদের জন্য শাটলের সময়সূচীঃ

চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে আসবে:

সকাল ৬টায়, সাড়ে ৬টায়, সাড়ে সাতটা, ৮ টা ১৫ মিনিটে , ৮টা ৪৫ মিনিটে, ৯টা ১৫ মিনিট , ১১টা ৪০ মিনিটে, দুপুর ১২ টায়, সাড়ে ১২টায়, বিকেল ৩টায়, ৪টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় থেকে বটতলী স্টেশনে যাবে:

সকাল ৭টা ০৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৮ টা ৪০ মিনিটে, সকাল ৯ টা ২০ মিনিটে, সকাল ১০টায়, দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকেল ৩টায়, বিকেল ৫টায়, বিকেল সাড়ে পাঁচটা ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে।

সব ট্রেনই ঝাউতলা, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে সামান্য সময় থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসবে। আর প্রতিটি ট্রেন বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসতে আনুমানিক ১ ঘন্টা সময় লাগবে।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬