ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৯ অক্টোবর ২০২১, ০৭:১৩ PM
ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাসসহ রাজধানীতে মোট ২৩টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রযুক্তি ইউনিটের সমন্বয়ক ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এ বছর ‘প্রযুক্তি ইউনিটে এক হাজার ৪৫৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ১১ হাজার ৯৯৪ জন। একটি আসনের জন্য ৮ জন শিক্ষার্থী লড়েছেন।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬