চবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২৭ শতাংশ

২৯ অক্টোবর ২০২১, ০৪:৩৯ PM
চবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২৭ শতাংশ

চবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২৭ শতাংশ © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৪৬ শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ২৭ দশমিক ২১ শতাংশ।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে সম্পন্ন হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা।

‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৭৯ শতাংশ।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এসএম সালামত উল্ল্যাহ ভূঁইয়া বলেন, পরীক্ষায় ৭৩ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী।

এছাড়া, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং আগামী ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, ২৭ ও ২৮ অক্টোবর কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন মোট আবেদনকারীর ৬৯ দশমিক ২০ ভাগ শিক্ষার্থী।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬