চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩১ শতাংশ

২৮ অক্টোবর ২০২১, ০২:৩৩ PM
চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩১ শতাংশ

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩১ শতাংশ © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজ দুপুর ১২টাই। পরীক্ষায় অনুপস্থিতির হার ৩১ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ‘বি’ ইউনিটের দ্বিতীয় দিনের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় বেলা ১২টায়।

এর আগে গতকাল বুধবার (২৭ অক্টোবর) দুই শিফটে নেওয়া হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তৃতীয় শিফটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘বি’ ইউনিটে প্রথম দুই শিফটে ১৪ হাজার ২২৩ জন করে পরীক্ষা হয় ২৮ হাজার ৪৪৬ জন পরীক্ষার্থীর। তৃতীয় শিফটে পরীক্ষা হয় ১৪ হাজার ২২২ জনের। সর্বমোট ‘বি’ ইউনিটে তিন শিফটে পরীক্ষা হয় ৪২ হাজার ৬৬৮ জনের।

সহকারি প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৫২৫ জন। যা ৬৯ দশমিক ২০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৩ জন। যা ৩০.৮০ শতাংশ।

‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৩ জুন ২০২৬
মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত
  • ২৩ জুন ২০২৬