১ নভেম্বর বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

২৬ অক্টোবর ২০২১, ০৭:০৬ PM

© ফাইল ছবি

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকের ভর্তি পরীক্ষা। মোট ৬ হাজার ভর্তিচ্ছু এবার ভর্তি পরীক্ষায় বসতে পারবে। এর আগে অনুষ্ঠিত প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে।

এদিকে, প্রাক-নির্বাচনী পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীরা আগামী ১ নভেম্বর সকাল ১০টার পর থেকে বুয়েটের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানিয়েছে, অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিভিন্ন অনুষদসমূহের অধীনে বিভিন্ন বিভাগে লেভেল-১, টার্ম-১-এ ছাত্র/ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত মোট ১৮ হাজার ৫টি আবেদনপত্র হতে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি শিফটের ১ হাজার ৫০০তম পর্যন্ত যোগ্যপ্রার্থীর তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সে হিসেবে চার শিফটে মোট ৬ হাজার ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় বসতে পারবে।

রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬
গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬