গুচ্ছ ভর্তি: শিক্ষার্থীর কেন্দ্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিট পড়েছে ঢাকা কেন্দ্রে

২৪ অক্টোবর ২০২১, ১২:১৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রে সিট পড়েছে এক শিক্ষার্থীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রে সিট পড়েছে এক শিক্ষার্থীর © টিডিসি ফটো

গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর প্রবেশপত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্র দেখা যায়। রবিবার সকাল ১১ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টরিয়াল বডি ও পরীক্ষা কমিটি তার আলাদাভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন।

খোজ নিয়ে জানা গেছে, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে আসা ৫২০১০০ রোলধারী এ শিক্ষার্থীর কেন্দ্রের নামে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা লিখা। এ শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চলে আসেন। এছাড়াও এখানে নিউ একাডেমিক বিল্ডিং এর ৭ম তলায় সিট পড়েছে বলে দেখা যায়। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম তলাবিশিষ্ট কোনো একাডেমিক ভবন নেই। এছাড়াও তার কিউ.আর কোডের সাথেও ওই প্রবেশপত্রের  নামের মিল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ভোগান্তিতে পড়েন এ শিক্ষার্থী। পরে পরীক্ষার্থীকে প্রক্টরিয়াল বডি সংশ্লিষ্ট ইউনিটের কাছে হস্তান্তর করলে তারা এ শিক্ষার্থীর আলাদা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘বি’ ইউনিটের আহবায়ক ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, আমরা সেন্ট্রাল কমিটির সাথে কথা বলেছি৷ ওই শিক্ষার্থীর আমরা আলাদা পরীক্ষা নিয়ে আলাদাভাবে ও.এম.আর কেন্দ্রে পাঠাবো। শিক্ষার্থীর নামের সাথে তার রেজিস্ট্রেশন এর মিল আছে বলে আমাদেরকে সেন্ট্রাল কমিটি জানিয়েছে।

এ বিষয়ে গুচ্ছ পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, এখানে কারিগরি সমস্যা হতে পারে। টেকনিক্যাল কমিটি ভালো বলতে পারবে।

মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬