গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেটে উপস্থিতি ৯০ শতাংশ

১৭ অক্টোবর ২০২১, ১০:১৬ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেটে উপস্থিতি ৯০ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেটে উপস্থিতি ৯০ শতাংশ © টিডিসি ফটো

২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তিপরীক্ষায় সিলেটে ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২.৬৫ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৭.৬১ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

রবিবার (১৭ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন শাবিপ্রবি ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোশতাক আহমেদ।

এদিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া ১ঘন্টা সময়ের এ পরীক্ষায় শাবিপ্রবিতে মোট ৪৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৬ জন এবং সিকৃবিতে মোট ৩১৬৩ জন পরীক্ষার্থীর মাঝে ৩৮৮ জন অনুপস্থিত ছিলেন।

শাবিপ্রবি উপাচার্য ও যুগ্ম ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ কমেছে। এতে বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি হয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও সুন্দরভাবে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যাবে। এছাড়াও গুচ্ছ ভর্তি পরীক্ষা বাস্তবায়নে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২
  • ২৩ জুন ২০২৬
ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্…
  • ২৩ জুন ২০২৬
রাতেই তীব্র বজ্রপাত বলয় ‘মিশা সওদাগর’ আসিতেছে
  • ২৩ জুন ২০২৬
ফেসবুকে উত্ত্যক্ত, তরুণীর আত্মহত্যা, অভিযোগ ফুফাতো ভাইয়ের ব…
  • ২৩ জুন ২০২৬
প্রেমের সম্পর্ক ফাঁস করায় ১১ বছরের আদিবকে খুন করে ১৪ বছরের …
  • ২৩ জুন ২০২৬
হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
  • ২৩ জুন ২০২৬