হাতের উপর ভর করে গুচ্ছ পরীক্ষা দিতে আসলেন ওহিদুর

১৭ অক্টোবর ২০২১, ০৮:১৭ PM
হাতের উপর ভর করে গুচ্ছ পরীক্ষা দিতে আসলেন ওহিদুর

হাতের উপর ভর করে গুচ্ছ পরীক্ষা দিতে আসলেন ওহিদুর © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে রাজশাহী থেকে এসেছেন প্রতিবন্ধী ওহিদুর। তিনি হাঁটতে পারেন না। হাতের উপর ভর দিয়েই চলাচল করেন। তার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পড়াশুনা করা।

ছেলের স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দিতে ভর্তি পরীক্ষায় ওহিদুরের বাবা প্রতিবন্ধী সন্তানকে হুইল চেয়ারে করে কেন্দ্রে এসেছেন। পিতার এমন ভালোবাসায় মুগ্ধ হয়েছেন অনেকে। ফুটে উঠেছে প্রতিবন্ধী সন্তানের প্রতি পিতার ভালোবাসা।

ওহিদুরের বাড়ি রাজশাহীতে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে পড়শুনা করেছেন গ্রামের স্কুল-কলেজে। স্বপ্ন ছোঁয়ার প্রাণান্ত চেষ্টা রাজশাহীর ওহিদুরের। হাঁটতে পারেন না, দুটি হতের উপর ভর দিয়ে এবং হুইল চেয়ারে চলেন। তবে দৃঢ় মনোবল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন তিনি।

ওহিদুরের আশা, প্রতিষ্ঠিত হয়ে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। পড়াশোনা শেষে সরকারি উচ্চপদস্থ কোন চাকরিতে যোগ দিয়ে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার কথা জানান।

ওহিদুর বলেন, আমি হাঁটতে পারি না। হাতের উপর ভর দিয়ে চলাফেরা করতে হয়। চলাফেরা করতে আমার খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট ছাড়া যে আবার কিছু অর্জন করা যায় না! তাই তো রাজশাহী থেকে কুষ্টিয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছি। যত কষ্টই হোক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমার স্বপ্ন।

তিনি আরও বলেন, আমার স্বপ্ন পড়াশুনা করে প্রতিষ্ঠিত হয়ে অবহেলিত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। এর আগে ডেন্টালে পরীক্ষা দিয়েছি; কিন্তু চান্স হয়নি। এখনো অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাকি রয়েছে। আশা করি ভাল একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাব।

ওহিদুরের বাবা জানান, মানুষের ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড়। সে যা চায় সৃষ্টিকর্তা যেন তাকে তাই দেক। ছেলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পড়াশুনা করা। প্রতিষ্ঠিত হয়ে অবহেলিত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। আমার ছেলে হাঁটতে পারেনা হুইল চেয়ারে নিয়ে যাওয়া-আসা করতে কষ্ট হয়। তবুও আমার ছেলরে স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করছি।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close