ঢাবি ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা ২৬ অক্টোবর

১৭ অক্টোবর ২০২১, ০৫:০২ PM
ঢাবি চ ইউনিটের অঙ্কন পরীক্ষা

ঢাবি চ ইউনিটের অঙ্কন পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘চ’ ইউনিট ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএফএ সম্মান ভর্তি পরীক্ষার 'সাধারণ জ্ঞান' বিষয়ের ফল প্রকাশিত হয়েছে আজ। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরীক্ষার জন্য সুযোগপ্রাপ্ত প্রথম ১৫৪০ জন (১৫ শতম অবস্থানে ৪১ জনের প্রাপ্ত নম্বর সমান থাকায় ৪০ জনকে সুযোগ দেয়া হবে) পরীক্ষার্থী আগামী ২৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত 'অঙ্কন' (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করবে। আজ রোববার 'চ' ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক লালা রুখ সেলিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল ও আগামী পরীক্ষার তারিখ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেবে। 'অঙ্কন' (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের সময় পরীক্ষার্থীকে মূল প্রবেশপত্রসহ ও সাধারণ জ্ঞান পরীক্ষার ফলের একটি প্রিন্টেড কপি সাথে আনতে হবে। 'অঙ্কন' (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য সরঞ্জামাদি (পেন্সিল, ইরেজার, কলম, পেপার-ক্লিপ এবং ন্যূনতম ১২ ইঞ্চি X ১৮ ইঞ্চি মাপের ড্রয়িং বোর্ড) পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে।

'অঙ্কন' (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগপ্রাপ্ত পরীক্ষার্থীদের আসনবিন্যাস আগামী ২৪ অক্টোবর ২০২১ তারিখ অনলাইনে এবং অনুষদের নোটিশ বোর্ডে জানিয়ে দেয়া হবে। চূড়ান্ত ফল প্রকাশের সময় 'অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য নির্বাচিত ও অনির্বাচিত সকল পরীক্ষার্থী তাদের বিস্তারিত ফলাফল জানতে পারবে।

ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬