রাবি ভর্তি: ‘বি’ ইউনিটের ফল আজ

১১ অক্টোবর ২০২১, ০৯:৪৫ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার (১১ অক্টোবর) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর রাবির ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল দেখতে পারবেন।

সোমবার সকালে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ইনিস্টিটিউটের প্রশাসক অধ্যাপক এ কে শামসুদ্দোহা।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশের কার্যক্রম সম্পন্ন করেছি। টেকনিক্যাল টিমের কাছে ফল হস্তান্তর করা হয়েছে। আশা করছি আজকের মধ্যেই তা প্রকাশ করতে পারব।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাস জানিয়েছে, গতকাল রাতেই ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করার কথা ছিল। তবে সার্ভার ডাউন থাকার কারণে সেটি সম্ভব হয়নি। আজ দুপুরের মধ্যে ফল ওয়েবসাইটে আপলোড করা হবে। এরপর সেটি উন্মুক্ত করে দেওয়া হবে।

এর আগে গত বুধবার (৬ অক্টোবর) ‘বি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শেষ। এদিন তিনটি শিফটে ভর্তি পরীক্ষা হয়।

অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬