শাবিপ্রবিতে ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষায় উপস্থিত মাত্র ১৭৫ জন

০৯ অক্টোবর ২০২১, ১২:১৮ PM
ঢাবির চ ইউনিট ভর্তি পরীক্ষা

ঢাবির চ ইউনিট ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (বহুনির্বাচনী) ভর্তি পরীক্ষা আজ শনিবার (৯ অক্টেবার) অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে বেলা ১১টা থেকে আধা ঘন্টা সময়ের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজকের পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে ঢাবির চ ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৭ শতাংশ। ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ১৭৫ জন শিক্ষার্থী।

‘চ’ ইউনিটে এবার মোট আবেদনকারী ১৫ হাজার ৪৯৬ জন। আসনসংখ্যা ১৩৫। সে হিসাবে আসনপ্রতি পরীক্ষার্থী প্রায় ১১৫ জন।

‘চ’ ইউনিটের ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ হাজার ১৬৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪২৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেবেন।

 

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬