গুচ্ছ ভর্তি: যেভাবে হবে বিভাগ পরিবর্তন

০৭ অক্টোবর ২০২১, ০৭:১১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ১৭ অক্টোবর প্রথমবারের মতো দেশের ২০টি সাধারণ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত পূরণ সাপেক্ষে নিজের পছন্দের বিভাগে ভর্তির সুযোগ পাবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার সাথে বিভাগ পরিবর্তনের বিষয়টি জড়িত নয়। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র একজন শিক্ষার্থীকে তার প্রাপ্ত নম্বর জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য জানান, কোন শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণের সময় নিজের পছন্দ অনুযায়ী তাকে বিষয় নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালার শর্ত পূরণ করতে পারলে নিজের পছন্দক্রমের বিষয় নিয়ে পড়তে পারবেন। সেটি অন্য বিভাগের বিষয়ও হতে পারে।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে ‘ফেল’ কিংবা ‘পাশ’ দেওয়া হবে না। শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষায় অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে:

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়মে খুব একটা পরিবর্তন আনা হবে না। প্রচলিত নিয়ম অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে অন্যান্য সময় ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য যেভাবে নম্বর কর্তন করা হয় এবারও সেটিই বহাল থাকবে।

এ প্রসঙ্গে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রচলিত নিয়মেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ কাটা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে যা নেওয়া যাবে:

গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর বা কোনো ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার হলে কেবলমাত্র প্রবেশপত্র, কালো কালির বলপেন নিয়ে প্রবেশ করা যাবে। এ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরির কাজ চলছে।

এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের ইলেক্ট্রকিন ডিভাইস নিয়ে আসা যাবে না। ভর্তিচ্ছুরা স্বচ্ছ ফাইল নিয়ে আসতে পারেবন। এছাড়া কালো বলপেন এবং পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসা যাবে। এ সংক্রান্ত গাইডলাইন তৈরির কাজ চলছে।

প্রাথমিকে নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা এক জেলায় পরীক্ষার …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃ…
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব
  • ২৩ এপ্রিল ২০২৬
বুটেক্সে অনুষ্ঠিত হল আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার
  • ২৩ এপ্রিল ২০২৬