পাস-ফেল থাকছে না গুচ্ছ ভর্তি পরীক্ষায়

০৭ অক্টোবর ২০২১, ০৪:৩৭ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে ‘ফেল’ কিংবা ‘পাশ’ দেওয়া হবে না। শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষায় অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদের জন্য তিনটি আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ফেল কিংবা পাশের কোনো বিষয় থাকবে না। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে ভর্তি নীতিমালা প্রকাশ করবে। এছাড়া জাতীয় পত্রিকাতেও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই আলোকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

আরও পড়ুন: গুচ্ছে আসন বিন্যাস নিয়ে ভোগান্তি, যা বলছে আয়োজক কমিটি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে:

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়মে খুব একটা পরিবর্তন আনা হবে না। প্রচলিত নিয়ম অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে অন্যান্য সময় ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য যেভাবে নম্বর কর্তন করা হয় এবারও সেটিই বহাল থাকবে।

এ প্রসঙ্গে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রচলিত নিয়মেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ কাটা হবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে যা নেওয়া যাবে:

গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর বা কোনো ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার হলে কেবলমাত্র প্রবেশপত্র, কালো কালির বলপেন নিয়ে প্রবেশ করা যাবে। এ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরির কাজ চলছে।

এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের ইলেক্ট্রকিন ডিভাইস নিয়ে আসা যাবে না। ভর্তিচ্ছুরা স্বচ্ছ ফাইল নিয়ে আসতে পারেবন। এছাড়া কালো বলপেন এবং পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসা যাবে। এ সংক্রান্ত গাইডলাইন তৈরির কাজ চলছে।

শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার নামে যশোরে সক্রিয় প্রতারকচক্র
  • ১২ মার্চ ২০২৬
গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির এফ রহমান হল সংসদের উদ্যোগে সম্প্রীতির সেহেরি ভোজ
  • ১২ মার্চ ২০২৬
৩ শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান
  • ১২ মার্চ ২০২৬
ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও…
  • ১২ মার্চ ২০২৬
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের ইফতার …
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081