রাবি ভর্তি: ‘এ’ ইউনিটে পরীক্ষার হলে যায়নি ১৬ শতাংশ শিক্ষার্থী

০৫ অক্টোবর ২০২১, ০৫:১৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮৪ শতাংশ শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম শিফট, বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গ্রুপ-১, গ্রুপ-২ ও গ্রুপ-৩ এ নিবন্ধিত পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৪ হাজার ৫২০, ১৪ হাজার ৫১৯ ও ১৪ হাজার ৫১৯ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির হার ছিল প্রায় ৮৪ শতাংশ।

এদিন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট অনুষদ অধিকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ, গণমাধ্যম ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলকে প্রত্যাশিত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, এ বছরের ভর্তি পরীক্ষায় ৪ হাজর ১৯১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬