আইবিএ ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর: প্রবেশপত্র ডাউনলোড চলছে

০৫ অক্টোবর ২০২১, ১০:৪৭ AM
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ৩টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত ১ অক্টোবর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী ১১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইবিএ ইউনিটের প্রবেশপত্র ১ অক্টোবর থেকে ডাউনলোড করা যাচ্ছে। আইবিএ ভর্তি পরীক্ষা পূর্বে প্রকাশিত নোটিশ অনুযায়ী ঢাকাতেই অনুষ্ঠিত হবে।

করোনার কারণে তৃতীয় বারের মতো পেছানো হয়েছে আইবিএর ভর্তি পরীক্ষা। প্রথমবার আইবিএর ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছিল ৪ জুন। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হতে শুরু করলে গত ২৩ মে ভর্তি পরীক্ষা স্থগিত করে আইবিএ। তখন ৩০ জুলাই ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়। পরবর্তীতে সেই তারিখটিও পিছিয়ে ১১ অক্টোবর পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬