ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবি কেন্দ্রে অনুপস্থিত ৬৯৪ জন

০২ অক্টোবর ২০২১, ০৪:১২ PM
রাবি কেন্দ্রে ঢাবির পরীক্ষা

রাবি কেন্দ্রে ঢাবির পরীক্ষা © ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ স্নাতক শিক্ষাবর্ষে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খ ইউনিটে রাবিতে মোট পরীক্ষার্থী ছিলো ৬ হাজার ৩৭৭ জন। এর মধ্যে উপস্থিত হয় ৫ হাজার ৬৮৩ জন। অনুপস্থিত ছিলো ৬৯৪ জন। উপস্থিতির হার শতকরা ৮৯.১২ ভাগ। অনুপস্থিতির হার শতকরা ১০.৮৮ ভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬