ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে

০২ অক্টোবর ২০২১, ০১:২১ PM
ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে

ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (০২ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।

এবারে প্রথমবারের মতো রাজধানীর বাইরের সাতটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট আট বিভাগে ৮ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বাইরে হবে ৭ বিশ্ববিদ্যালয়ে।

ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে সেগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বাংলা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাকি গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ইংরেজি

‘খ’ ইউনিটে এবার মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন। আসনসংখ্যা ২ হাজার ৩৭৮টি, আসনপ্রতি পরীক্ষার্থী ২০ দশমিক ০৩ জন।

সাধারণ জ্ঞান

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দেবে ঢাবি ক্যাম্পাসে। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় বসেছে।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬