ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শেষ

০২ অক্টোবর ২০২১, ১২:৩৯ PM
পরীক্ষা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ঢাবি উপাচার্য

পরীক্ষা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এবং দেশের সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকের বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলোতেও সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। এ সময় জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এই ইউনিটে এবার মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন। আসনসংখ্যা ২ হাজার ৩৭৮টি, আসনপ্রতি পরীক্ষার্থী ২০ দশমিক ০৩ জন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দেবে ঢাবি ক্যাম্পাসে। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় বসেছে।

এদিকে, গতকাল শুক্রবার (১ অক্টোবর) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারের ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন ১ হাজার ৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৪ দশমিক ৯৯ জন।

আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
  • ২৭ এপ্রিল ২০২৬
বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬
১৩ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির: বিশ্ববাজারে ফের অস্…
  • ২৭ এপ্রিল ২০২৬