ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

০২ অক্টোবর ২০২১, ১০:৪৯ AM
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এবং দেশের সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।

এই ইউনিটে এবার মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন। আসনসংখ্যা ২ হাজার ৩৭৮টি, আসনপ্রতি পরীক্ষার্থী ২০ দশমিক ০৩ জন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দেবে ঢাবি ক্যাম্পাসে। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় বসবে।

এদিকে, গতকাল শুক্রবার (১ অক্টোবর) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারের ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন ১ হাজার ৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৪ দশমিক ৯৯ জন।

আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
  • ২৭ এপ্রিল ২০২৬
বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬
১৩ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির: বিশ্ববাজারে ফের অস্…
  • ২৭ এপ্রিল ২০২৬