১৪ হাজার ভর্তিচ্ছু নিয়ে রাবিতে হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

০১ অক্টোবর ২০২১, ১১:৫৭ AM
পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন শিক্ষার্থীরা

পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে অংশ নিচ্ছে ১৪ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভর্তি পরীক্ষার রাজশাহী বিভাগীয় কেন্দ্রের সভাপতি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া জানান, রাবি ক্যাম্পাসে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো দেশের বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ঢাকার ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। এছাড়া একই কেন্দ্রে ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার পাশাপাশি আগামী ৯ অক্টোবর ‘ চ’ ইউনিটের পরীক্ষায় ১৯৭৭ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১৮২৪ জন ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবেন।

পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
  • ২৭ এপ্রিল ২০২৬
সিগারেট ধরাতে নিষেধ করায় রাবিতে বহিরাগত এনে সিনিয়রকে ‘মারধর…
  • ২৭ এপ্রিল ২০২৬
এআই চ্যাটে কিশোররা কী করছে, দেখতে পারবেন অভিভাবক
  • ২৭ এপ্রিল ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন মা ও দুই মেয়ে
  • ২৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের শুরুতে আরব আমিরাতকে ‘আয়রন ডোম’ সরবরাহ করেছিল …
  • ২৭ এপ্রিল ২০২৬
গুলিতে প্রাণ গেল যুবদলকর্মীর, ৪৩ ঘণ্টার ব্যবধানে একই স্থানে…
  • ২৭ এপ্রিল ২০২৬