ফের পরিবর্তন হলো সাত কলেজ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৯ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

তৃতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের (২০২১-২১) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পিছিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৮ অক্টোবর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। 

আগের ঘোষণা অনুযায়ী প্রথমে ১১ সেপ্টেম্বর প্রবেশপত্র ডাউনলোডের তারিখ নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। পরে পরিবর্তন করে ওই তারিখ ২২ সেপ্টেম্বর করা হয়। এরপর দ্বিতীয় ধাপে পরিবর্তন করে ২৭ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে তারিখ পরিবর্তন করে আগামী ৮ অক্টোবর করা হয়েছে।

শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://cutt.ly/wEjvGJE) থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামী ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ট্যাগ: সাতকলেজ
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬