ঢাবির ভর্তি পরীক্ষায় রংপুর বিভাগের ৩৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৬ PM
আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাবি ভর্তি পরীক্ষা

আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

শুধু রংপুর বিভাগের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তত্ত্বাবধানে শুক্রবার (১ অক্টোবর) থেকে পাঁচদিনে ক, খ, গ, ঘ ও চ ইউনিটের পরীক্ষা সম্পন্ন করা হবে। রংপুর বিভাগের আট জেলার শিক্ষার্থীরা বিভাগীয় নগরী রংপুরে এসে আবেদন করা বিভাগে পরীক্ষা দেবেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী জানান, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু ‘ক’ ইউনিটের পরীক্ষা দেবেন। শনিবার চারটি কেন্দ্রে একই সময়ে ‘খ’ ইউনিটে পরীক্ষা দেবেন ৯ হাজার ৯৩৮ জন। ৯ অক্টোবর বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একটি কেন্দ্রে এক হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ‘চ’ ইউনিটে, ২২ অক্টোবর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একটি কেন্দ্রে এক হাজার ৩৬২ জন শিক্ষার্থী ‘গ’ ইউনিটে এবং ২৩ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১১ হাজার ২১ জন শিক্ষার্থী চারটি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা দেবেন।

প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হবে। এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রত্যেক কেন্দ্রে নজরদারিসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

 

ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬