ঢাবি ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই: ভিসি

৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০ AM
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নফাঁস ও জালিয়াতির সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, অন্যান্যবারের মতো এবারের ভর্তি পরীক্ষাও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

পড়ুন: ঢাবি ভর্তিচ্ছুদের আগাম প্রশ্ন দেয়ার প্রলোভন ফেসবুকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরের ৮টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১ অক্টোবর থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে।

উপাচার্য বলেন, এবারের ভর্তি পরীক্ষা দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য পরীক্ষা ঘিরে আমাদের যেসব নিরাপত্তা নেওয়া দরকার সেগুলো এরইমধ্যে সম্পন্ন করেছি। কোথাও কোনো প্রশ্নফাঁস কিংবা জালিয়াতির সুযোগ নেই। আমরা সব জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ আমাদের সব ধরনের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছে।

পড়ুন: ঢাকায় অংশ নেবে অর্ধেক পরীক্ষার্থী, বাকি অর্ধেক ৭ বিশ্ববিদ্যালয়ে

জালিয়াতদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর আগে জালিয়াতির মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে বহিষ্কার করেছি। দুইদিন আগেও দুইজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষাগুলোতে কোনো ধরনের সমন্বয়হীনতা থাকবে না।

আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
  • ২৭ এপ্রিল ২০২৬
বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬
১৩ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির: বিশ্ববাজারে ফের অস্…
  • ২৭ এপ্রিল ২০২৬