ডুয়েটের ভর্তি পরীক্ষা শুরু আজ

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬ AM
ডুয়েট ক্যাম্পাস

ডুয়েট ক্যাম্পাস © ফাইল ফটো

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভাবনে অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবারও (৩০ সেপ্টেম্বর) দুই শিফটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। গাজীপুরস্থ ডুয়েটের ক্যাম্পাসে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, প্রথম দিন অনুষ্ঠিত হবে পুরকৌশল বিভাগ, কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ম্যাটেরিয়াল্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।

প্রথম শিফটে পুরকৌশল বিভাগ ও কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং দ্বিতীয় শিফটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ম্যাটেরিয়াল্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর দ্বিতীয় দিন বৃহস্পতিবার যন্ত্রকৌশল বিভাগ, টেক্সটাাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম শিফটে যন্ত্রকৌশল বিভাগ, টেক্সটাাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগের এবং দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস দেখুন এখানে

রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬
১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬
প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মর…
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬