অক্টোবরেই ভর্তি পরীক্ষা নিতে চায় গুচ্ছ কমিটি

১১ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী অক্টোবর মাসেই আয়োজন করতে চায় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। শিগগিরই এ বিষয়ে বৈঠক করে চূড়ান্ত তারিখ ঠিক করা হবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা’ নিয়ে আয়োজিত দ্যা ডেইলি ক্যাম্পাসের লাইভ অনুষ্ঠানে এ কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি বলেন, আমরা সেপ্টেম্বর মাসে ভর্তি পরীক্ষা আয়োজন করতে চেয়েছিলাম। তবে নানা কারণে সেটি সম্ভব হয়নি। অক্টোবর মাসে অনেকগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রয়েছে। পরীক্ষাগুলোর মাঝে যদি গ্যাপ পাওয়া যায় তাহলে আমরা অক্টোবরেই ভর্তি পরীক্ষা আয়োজন করতে চাই।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর আরও বলেন, ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে শিগগিরই ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে পরীক্ষার তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence