ডেন্টাল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়

১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮ AM
রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রের সামনে শিক্ষার্থী-অভিভাবকরা

রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রের সামনে শিক্ষার্থী-অভিভাবকরা © টিডিসি ফটো

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে ইতোমধ্যেই আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কেন্দ্রের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

জানা গেছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড/প্রবেশপত্র নিয়েই কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে।

ডেন্টাল ভর্তি পরীক্ষা

এদিকে ডেন্টাল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে। কেন্দ্রের সামনে পুলিশকে স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করতে শোনা গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

ডেন্টাল ভর্তি পরীক্ষা

ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৯৭ জন

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশের সরকারি ডেন্টাল কলেজ ও বিভিন্ন ডেন্টাল ইউনিটে এবার মোট আসন সংখ্যা ৫৪৫টি। এর মধ্যে সাধারণ সিট সংখ্যা ৫৩০টি, আর উপজাতির জন্য বরাদ্দ ১৫টি সিট। ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৯৭.২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ডেন্টাল ভর্তি পরীক্ষা

সূত্র জানায়, এবার ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি আসন রয়েছে, চট্রগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৯, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬ টি আসন রয়েছে৷ এছাড়া স্যার সলিমুল্লাহ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও রংংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।

গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬