ডেন্টাল ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বে ৯৭ জন

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হবে। ডেন্টাল ভর্তি পরীক্ষায় এবার আসনপ্রতি লড়বেন ৯৭ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশের সরকারি ডেন্টাল কলেজ ও বিভিন্ন ডেন্টাল ইউনিটে এবার মোট আসন সংখ্যা ৫৪৫টি। এর মধ্যে সাধারণ সিট সংখ্যা ৫৩০টি, আর উপজাতির জন্য বরাদ্দ ১৫টি সিট। ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৯৭.২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সূত্র জানায়, এবার ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি আসন রয়েছে, চট্রগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৯, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬ টি আসন রয়েছে৷ এছাড়া স্যার সলিমুল্লাহ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও রংংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close