গুচ্ছ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন জমা ২ লাখ ৩ হাজার ৫১৪ শিক্ষার্থীর

০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:০৯ PM
২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি। 

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।

এরমধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত ২৫ আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়।

এরপর অনলাইনের মাধ্যমে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চূড়ান্ত আবেদন চলে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত। 

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence