ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের তারিখ জানালো চবি

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক ২০২০-২০২১ সেশনে ভর্তি পরীক্ষা পাঁচটি ধাপে নেয়া হবে। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট ও ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিট পরীক্ষা। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এরইমধ্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র উত্তোলনের সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

‘বি’ ইউনিট ১২ অক্টোবর, ‘সি’ ইউনিট ১৪ অক্টোবর, ‘ডি’ ইউনিট ১৫ অক্টোবর, ‘এ’ ইউনিট ১৭ অক্টোবর, ‘বি-১’ ও ‘ডি-১’ উপ ইউনিট ২১ অক্টোবর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া প্রতিটি ইউনিটের প্রবেশপত্র ভর্তি পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত উত্তোলন করা যাবে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে স্শরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে ২২ হাজার শিক্ষার্থী বসার মতো আসন রয়েছে। এছাড়াও ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন।

‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ৩৫ জন।

‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে ভর্তির জন্য লড়বে ৩২ জন।

‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৪৯ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৭ জন লড়বে।

দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ২০ জন। এই উপ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১৬ জন। আর ‘ডি১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৯০২ জন প্রার্থী আবেদন করেছেন। এই উপ ইউনিটে আসন প্রতি লড়বে ৯৭ জন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
  • ২৭ এপ্রিল ২০২৬
রিশাদের ঘটনাবহুল ওভার
  • ২৭ এপ্রিল ২০২৬
সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাবি উপা…
  • ২৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হ…
  • ২৭ এপ্রিল ২০২৬
​আত্মহত্যার আগে শিক্ষক সুদীপের সঙ্গে ভিডিও কলে কথা হয় মিমোর
  • ২৭ এপ্রিল ২০২৬
‘বল বয়’ না বলে ‘ফিউচার স্টার্স’ নামকরণের কারণ জানালেন তামিম
  • ২৭ এপ্রিল ২০২৬