বিজ্ঞপ্তি দিয়ে ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

২৯ আগস্ট ২০২১, ১০:০৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

সারাদেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর (শুক্রবার) স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য আগামী ৬ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তি 
ট্যাগ: মেডিকেল
শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬