সাত কলেজে স্নাতক ভর্তিতে আবেদনের সময় বাড়ল

২১ আগস্ট ২০২১, ০৪:২৫ PM
ঢাবি  ও সাত কলেজের লোগো

ঢাবি ও সাত কলেজের লোগো © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য আবেদনের সময়সীমা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শেষ করতে পারবেন।

শনিবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুস ছামাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোহাম্মাদ আবদুল মঈন এবং সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আগের নোটিশ অনুযায়ী, গত ১০ জুলাই থেকে শুরু হওয়া ভর্তি আবেদন প্রক্রিয়া চলতি আগস্ট মাসের ২০ তারিখ পর্যন্ত চলার কথা থাকলেও নতুন করে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬