সাত কলেজে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি, বিজ্ঞপ্তি প্রকাশ

১৯ আগস্ট ২০২১, ০১:২৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইতোপূর্বে ভর্তির আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২০ আগস্ট ২০২১ পর্যন্ত।

এছাড়া, সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত পরীক্ষাসমূহ আগামী ১ সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, সাত কলেজের অধ্যক্ষবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রয…
  • ২৫ জুন ২০২৬
চারুকলা-সংগীতের গ্র্যাজুয়েটরা যাতে সহজে প্রাথমিকের শিক্ষক হ…
  • ২৫ জুন ২০২৬
ফেসবুক পোস্ট ঘিরে এনসিপির নেতাকে শোকজ
  • ২৫ জুন ২০২৬