আজই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন

১৮ আগস্ট ২০২১, ১১:১৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © প্রতীকি ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় আজ বুধবার (১৮ আগস্ট) শেষ হবে। এর আগে ভর্তি আবেদনের সময়সীমা ১৪ আগস্ট থাকলেও পরে ১৮ তারিখ পর্যন্ত বাড়ানো হয়।  

বর্ধিত সময়সূচি অনুযায়ী আজকেও আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে পারবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে ১৯ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। গত ১৯ জুলাইয়ে প্রকাশিত ভর্তির মূল বিজ্ঞপ্তির অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে। সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাস–সম্পর্কিত সব স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রাথমিক আবেদনের বিস্তারিত 

*অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ ১৮ আগস্ট।
*প্রার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৯ আগস্ট।
*কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ২১ আগস্ট।
*কলেজ কর্তৃক আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রার্থীপ্রতি ১৫০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ২২ থেকে ২৬ আগস্ট।

সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রয…
  • ২৫ জুন ২০২৬
চারুকলা-সংগীতের গ্র্যাজুয়েটরা যাতে সহজে প্রাথমিকের শিক্ষক হ…
  • ২৫ জুন ২০২৬
ফেসবুক পোস্ট ঘিরে এনসিপির নেতাকে শোকজ
  • ২৫ জুন ২০২৬