আবারও পেছালো ডুয়েটের ভর্তি পরীক্ষা

১৭ আগস্ট ২০২১, ০৯:১৪ AM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষা ফের পেছানো হয়েছে। সম্প্রতি ডুয়েট ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ১৩ আগস্ট ডুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আবেদনপত্র জমাদান, প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমাও বাড়ানো হয়েছে।

এর আগে ১১ ও ১২ জুলাই ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি ও অনেক শিক্ষার্থীর ফল না পাওয়ার প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে করোনা প্রাদুর্ভাব না কমায় তা আরও দুই মাস বাড়িয়ে আগামী ৫ ও ৬ সেটেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন ভর্তি পরীক্ষার দিনক্ষণ আরেক দফায় বাড়ানো হয়েছে।

ভর্তি আবেদনের ও প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা;

যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ: ১৪ সেপ্টেম্বর বিকেলে ৪টা;

ভর্তি পারীক্ষা: ২৯ ও ৩০ সেপ্টেম্বর;

ফল প্রকাশ: ১০ অক্টোবর বিকেলে ৪টা।

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close