কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর

২৯ জুলাই ২০২১, ১২:২০ AM
লোগো

লোগো © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (২৮ জুলাই) সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়।

ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী আগমী ২৪ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর (শনিবার)।

দ্বিতীয় বারের মতো কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজন করা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রয…
  • ২৫ জুন ২০২৬
চারুকলা-সংগীতের গ্র্যাজুয়েটরা যাতে সহজে প্রাথমিকের শিক্ষক হ…
  • ২৫ জুন ২০২৬
ফেসবুক পোস্ট ঘিরে এনসিপির নেতাকে শোকজ
  • ২৫ জুন ২০২৬