কৃষি গুচ্ছে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

১৬ জুলাই ২০২১, ১২:৩৩ PM
লোগো

লোগো © ফাইল ফটো

সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। শিগগিরই ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন শুরু করা হবে। ভর্তির ওয়েবসাইটে (https://admission-agri.org/) লগইন করে ফলাফল জানা যাবে।

জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ৪ সেপ্টেম্বর পুন:নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ১৬ জুন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বিতীয় বারের মতো কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। এসব বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬
৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর…
  • ২৫ জুন ২০২৬
স্বপ্নের দ্বারপ্রান্তে কুরাসাও, আজও কি পারবে বিশ্বকে চমকে দ…
  • ২৫ জুন ২০২৬
ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি ঘোষণা: সভাপতি মুহ…
  • ২৫ জুন ২০২৬