চবির ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

১৪ জুলাই ২০২১, ১০:৪০ PM
চবির ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

চবির ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আরও দুইমাস পেছানো হয়েছে। আগামী ২০-২৭ আগস্ট পর্যন্ত চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও নতুন তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত।

আজ বুধবার (১৪ জুলাই) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় আমরা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছি। নতুন তারিখ অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো হবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৬৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন।

‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ৩৫ জন। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে ভর্তির জন্য লড়বে ৩২ জন। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৪৯ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৭ জন লড়বে।

দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ২০ জন। এই উপ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১৬ জন। আর ‘ডি১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৯০২ জন প্রার্থী আবেদন করেছেন। এই উপ ইউনিটে আসন প্রতি লড়বে ৯৭ জন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬