করোনা স্বাভাবিক না হলে গুচ্ছের পরীক্ষা নয়, শিগগিরই নতুন সিদ্ধান্ত

০৫ জুলাই ২০২১, ১১:৪৪ AM
করোনা স্বাভাবিক না হলে গুচ্ছের পরীক্ষা নয়

করোনা স্বাভাবিক না হলে গুচ্ছের পরীক্ষা নয় © ফাইল ছবি

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে না। এ বিষয়ে শিগগিরই সভা ডেকে নতুন সিদ্ধান্ত জানানো হবে। আজ সোমবার গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গুচ্ছ পরীক্ষা নিয়ে আপাতত নতুন কোন সিদ্ধান্ত নেই আমাদের। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোন সিদ্ধান্তে যেতে পারছি না। তবে খুব শিগগিরই সবাইকে নিয়ে একটি অনলাইন মিটিং ডাকা হবে। তখন কোনো সিদ্ধান্ত আসলে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে গুচ্ছ কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, আমরা খুব শিগগিরই অনলাইনে একটি মিটিং  ডাকবো। ভর্তি পরীক্ষার বিষয়ে সকল সিদ্ধান্ত এ মিটিংয়ের উপর ভিত্তি করেই নেওয়া হবে। এ মুহূর্তে আমাদের প্রাথমিক আবেদন শেষ হয়েছে সিলেকশন রেজাল্ট প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: করোনা পরিস্থিতি খারাপ থাকলে আবারও পেছাবে ঢাবির ভর্তি পরীক্ষা

কবে নাগাদ সিলেকশনের ফলাফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা প্রক্রিয়াধীন রয়েছে। আর আমরা মিটিংয়ের আগে কিছু জানাতে পারছি না।’’

এদিকে, দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত ১৯ জুন থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়া কথা থাকলেও গত ১১ জুন তা স্থগিত করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, ১৯ ও ২৬ জুন এবং ৩ জুলাইয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা নতুন ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করবো।

শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
গলার চেইন ‘ছিনিয়ে নিতে’ শিশু মরিয়মকে হত্যা, লাশ মিলল চুলায়
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence