আজ মধ্যরাতে শেষ হচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির আবেদন

২৫ জুন ২০২১, ০৬:৫৬ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © প্রতীকী ছবি

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ শুক্রবার (২৫ জুন) মধ্যরাত ১১টা ৫৯ মিনিটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সন্ধ্যায় তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সময় বাড়ানোর আর সুযোগ নেই। যথ সময়ে প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ।

এর আগে গত ১ এপ্রিল দুপুর ১২টায় অনলাইনে (www.gstadmission.ac.bd) প্রাথমিক আবেদন অবেদন শুরু হয়। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য— এই তিন বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা তিন ইউনিটে আবেদনের সুযোগ রয়েছে।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে হতাশ ট্রাম্প
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬