৬ আগস্ট ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে আয়োজক কমিটি

২৪ জুন ২০২১, ০৩:৩৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।  আগস্টের ৬ তারিখে স্থগিত পরীক্ষা আয়োজনের প্রাথমিক প্রস্তাব করা হয়েছে। তবে ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচাল ও ভর্তি কমিটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন ঈদুল আযহার পর ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ৬ আগস্ট পরীক্ষার প্রস্তাব করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৬ আগস্ট ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক প্রস্তাব করা হয়েছে। তবে ওেইদিন ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকার বিষয়টি আমাদের জানা ছিল না।

তিনি আরও বলেন, ঢাবির ‘ক’ ইউনিটে বিজ্ঞানের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ডেন্টাল ভর্তি পরীক্ষাও দেয় বিজ্ঞানের শিক্ষার্থীরা। ফলে ওইদিন ডেন্টাল পরীক্ষার প্রস্তাব করা হলেও সেটি সম্ভব হবে না। আমরা পরীক্ষা অন্যদিন নেয়ার নতুন সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ ঘোষনা করা হবে।

আরও পড়ুন: ঈদের আগে হচ্ছে না ডেন্টাল ভর্তি পরীক্ষা

প্রসঙ্গত, গত ২০ জুন ঈদের আগে ডেন্টাল ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিসয়টি তখন দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি খারাপ হলে পেছাবে ঢাবির ভর্তি পরীক্ষা

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে হতাশ ট্রাম্প
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬