চবির ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র সংগ্রহ শুরু ৫ আগস্ট

২৫ মে ২০২১, ০৭:১৫ PM
চবি ক্যাম্পাস ও লোগো

চবি ক্যাম্পাস ও লোগো © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি এবং প্রবেশপত্র সংগ্রহের তারিখ ঘোষণা করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিট, ২৪ ও ২৫ আগস্ট ‘এ’ ইউনিট ও ২৬ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ আগস্ট সকালে ‘বি১’ ও দুপুরে ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৫ মে) চবি উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতার ও ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানান হয়।

এর আগে, গত রবিবার (২৩ মে) ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৬তম সভায় করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার আগের তারিখ পেছানো দেয়া হয়।

প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা
‘বি’ ইউনিট ৫ আগস্ট, ‘ডি’ ইউনিট ৭ আগস্ট, ‘এ’ ইউনিট ৯ আগস্ট, ‘সি’ ইউনিট ১১ আগস্ট, ‘বি১’ ও ‘ডি১’ ইউ-ইউনিটদ্বয় ১২ আগস্ট থেকে শুরু করে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ বন্ধ বেনাপোল-পেট্রাপোল, বিপাকে শতাধিক যাত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
কারাগারে থাকা শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানো বা বাতিল হয়নি
  • ২৮ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে ‘চ্যাংদোলা করে ক্যাম্পাস ছাড়া’…
  • ২৮ এপ্রিল ২০২৬
এনসিপির ৭ নেতাকে শোকজ
  • ২৮ এপ্রিল ২০২৬