বুটেক্সে ভর্তির লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত যারা (তালিকা)

২১ মে ২০২১, ০২:২১ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.butex.edu.bd) লিখিত পরীক্ষার জন্য ৬০০ আসনের বিপরীতে ১৬৯১২ জনকে নির্বাচিত করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে ৯ হাজার পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হলেও তালিকা প্রকাশ করা হয়েছে ১৬৯১২ জন প্রার্থীর। এ হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৮ জন ভর্তিচ্ছু।

আরো পড়ুন বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৮ জন

গত ৫ এপ্রিল থেকে বুটেক্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলে ৮ মে পর্যন্ত। যোগ্য প্রার্থীরা আগামী ২৪ মে থেকে ৬ জুন পর্যন্ত নির্দিষ্ট ৮০০ টাকা ফি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। আগামী ১৮ জুন দুই ঘন্টাব্যাপী লিখিত টাইপ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরো পড়ুন ঢাবি, বুয়েট, রাবির ভর্তি পরীক্ষা পেছাল, বাকিদের সিদ্ধান্ত আসছে

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬