জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ জুন, বাড়ছে না আবেদন ফি

১৮ মে ২০২১, ০৬:০৬ PM
জাবি ক্যাম্পাস

জাবি ক্যাম্পাস © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরীক্ষার আবেদন শুরু হবে ২০ জুন, চলবে ৩১ জুলাই পর্যন্ত। জিপিএর ভিত্তিতে দুই ধাপে শিক্ষার্থী বাছাই না করে ভর্তি পরীক্ষা আগের নিয়মে নেয়া হবে। এছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ফিও আগের মতোই থাকবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির ষষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান।

আরো পড়ুন জাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৮ মে

তিনি বলেন, শিক্ষার্থী বাছাই করে দুই পর্বে ভর্তি আবেদনের বিষয়টি থাকছে না। ফলে গত বছরের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের জিপিএ কিছুটা বেশি চাওয়া হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির পঞ্চম সভায় জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করে সবমিলে এক লাখ আট হাজার শিক্ষার্থী জাবিতে ভর্তি পরীক্ষার সুযোগের পাশাপাশি আবেদন ফরমের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল।এ সিদ্ধান্তের আলোচনা-সমালোচনা শুরু হলে ১ মে কমিটি জরুরি সভা করে। পরে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ের সিদ্ধান্ত ১৮ ম’র সভায় চূড়ান্ত করা হবে বলে সেদিন রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬