চবি ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ৪০ শিক্ষার্থী

০৮ মে ২০২১, ১১:০৭ AM
চবি ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে শুক্রবার (৭ মে)।

৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৯২ হাজার ৭৯২ জন। এ হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ৪০ জন ভর্তিইচ্ছু শিক্ষার্থী।

চবির আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুক্রবার আবেদন শেষ হয়েছে। এবার ‘এ‘ ইউনিটে ৭০ হাজার ২০৭টি, ‘বি' ইউনিটে ৪৫ হাজার ৭৯২টি, ‘বি-১'  ইউনিটে ৩ হাজার ৪১৫টি, ‘সি'  ইউনিটে ১৪ হাজার ২৭১টি, ‘ডি' ইউনিটে ৫৭ হাজার ৮৯টি, ‘ডি-১' ইউনিটে ৫ হাজার ১৮টি আবেদন জমা হয়েছে। 

চবির ভর্তি পরীক্ষা ৩ ধাপে আগামী ২২ ও ২৩ জুন ‘বি' ইউনিটে, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিটে, ২৮ ও ২৯ জুন ‘এ‘ ইউনিটে, ৩০ জুন ‘সি'  ইউনিটে এবং ১জুলাই ‘বি-১'  ও ‘ডি-১’ উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয় ভর্তি আবেদন। বিশ্ববিদ্যালয়ের ডিনস ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় গত ২৮ এপ্রিল ভর্তির আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে ৩০ এপ্রিল ভর্তি পরীক্ষায় আবেদনের নির্ধারিত সময় ছিল।

এদিকে, গত ৫ এপ্রিল থেকে চবিতে ভর্তির আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ১২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়।

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬
স্কলারশিপে পড়ুন বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ২৫ জুন ২০২৬
কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি
  • ২৫ জুন ২০২৬
বাসায় না থাকায় বেঁচে যান, বাবার পর আজ মা ও তিন বোনকে হারিয়ে…
  • ২৫ জুন ২০২৬
শিশু ধর্ষণ ও হত্যা: একটি বৈশ্বিক সংকট
  • ২৫ জুন ২০২৬
প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দিতে নোবিপ্রবি শিবিরের স্মারকলিপি
  • ২৫ জুন ২০২৬