চবিতে ১৭ দিনে আবেদন এক লাখ ৬৬ হাজার

২৯ এপ্রিল ২০২১, ১২:৫২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় এ পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৫০৮টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে A ইউনিটে ৬১৩০১টি, B ইউনিটে ৩৮৫৪৬টি, B1 ইউনিটে ২৮৬৬টি, C ইউনিটে ১২২০৫টি, D ইউনিটে ৪৭৬৬২টি, D1 ইউনিটে ৩৯২৮টি আবেদন জমা পড়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে চবির আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এ তথ্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন জেনে নিন চবিতে ভর্তি আবেদনের খুঁটিনাটি তথ্য

এদিকে, ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়িয়ে আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। ৩০ এপ্রিল শেষ সময় হলেও বুধবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চলমান লকডাউনের কারণে ভর্তি প্রক্রিয়া পাঁচদিন পেছানোয় ও অনলাইন আবেদনের সার্ভার জটিলতা থাকায় এ সময় বাড়ানো হয়েছে।

আগামী ২২ ও ২৩ জুন B ইউনিটে, ২৪ ও ২৫ জুন D ইউনিটে, ২৮ও ২৯ জুন A ইউনিটে, ৩০ জুন C ইউনিটে এবং ১জুলাই B1 ও D1উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence