চলতি সপ্তাহেই প্রকৌশল গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি

২০ এপ্রিল ২০২১, ০৪:৪৫ PM
রুয়েট, চুয়েট ও কুয়েটের লোগো

রুয়েট, চুয়েট ও কুয়েটের লোগো © ফাইল ফটো

চলতি সপ্তাহেই তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২১ এপ্রিল) দেশের একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেয়ায় ভর্তি আবেদনে অন্যান্য বছরের তুলনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সপ্তাহেই এটি প্রকাশ করা হবে।

আগামীকাল বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্পর্কে তিনি আরও বলেন, আগামীকাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। কাল প্রকাশের সম্ভাবনা বেশি৷ তবে কোনো কারণে যদি কাল বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এটি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, করোনার কারণে এবার তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করবে। আগামী ১২ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রকৌশল গুচ্ছে যাওয়া অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
close