বুয়েটে ভর্তির আবেদন শুরু

১৫ এপ্রিল ২০২১, ১১:৪০ AM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত।

এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এর ভেতর থেকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নাম ৫ জুন প্রকাশ করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, অনলাইনের মাধ্যমে আগামী ২৪ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত ভর্তি আবেদন করতে পারবেন। ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এরপর আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে ১০০ নম্বরের ঘন্টাব্যাপী এমসিকিউ টাইপ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করবে বুয়েট কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। চলতি শিক্ষাবর্ষে মোট এক হাজার ২১৫ জন শিক্ষার্থী ভর্তি নিবে বুয়েটে।

আবেদনের প্রক্রিয়া

বুয়েটে আবেদনে আগ্রহী শিক্ষার্থীরা http://ugadmission.buet.ac.bd অথবা https://www.buet.ac.bd -এ প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬