২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

১৫ এপ্রিল ২০২১, ০৯:০৯ AM
২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ © ফাইল ফটো

২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল)। এরপর ২৩ এপ্রিল যোগ্যপ্রার্থীদের ফল প্রকাশ করা হবে। আর ২৪ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে।

সর্বশেষ কতজন আবেদন করেছেন সে বিষয়ে এখনো তথ্য মেলেনি। তবে গত ১১ এপ্রিল বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রায় তিন লাখ আবেদন জমা পড়েছে বলে জানা যায়। প্রাথমিক আবেদনের সময় আর বাড়ানো হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। তাদের জন্য পূর্ব নির্ধারিত আবেদন ফি ১০০ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

গত ১ এপ্রিল থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। এ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৯ জুন থেকে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানার ওয়েবসাইট www.gstadmission.org ও www.gstadmission.ac.bd.

এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬