বুয়েটে ভর্তি আবেদন শুরু কাল

১৪ এপ্রিল ২০২১, ১২:৩২ PM

© ফাইল ফটো

আগামীকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির আবেদন প্রক্রিয়া। এ আবেদন অনলাইনের মাধ্যমে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর মধ্যে প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এর ভেতের থেকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নাম ৫ জুন প্রকাশ করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে। 

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, অনলাইনের মাধ্যমে আগামী ২৪ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত ভর্তি আবেদন করতে পারবেন। ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এরপর আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে ১০০ নম্বরের ঘন্টাব্যাপী এমসিকিউ টাইপ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করবে বুয়েট কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। চলতি শিক্ষাবর্ষে মোট এক হাজার ২১৫ জন শিক্ষার্থী ভর্তি নিবে বুয়েটে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬