চবিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

১২ এপ্রিল ২০২১, ০৮:৪৫ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ সোমবার (১২ এপ্রিল)। চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর আগামী ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

রবিবার (১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, করোনার কারণে গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া অনলাইনের আবেদন প্রক্রিয়া এক সপ্তাহ পিছিয়েছিলাম। তবে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তে  অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে। সকাল সাড়ে ১০টায় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ আবেদন প্রক্রিয়া উদ্বোধন করবেন বলেও জানান তিনি ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে তিনধাপে শুরু হবে। সময়সূচি অনুযায়ী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১ ও ‘ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬